IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> লিড নিউজ >> সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যেতে লাগবে ‘করোনামুক্ত’ সনদ

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যেতে লাগবে ‘করোনামুক্ত’ সনদ

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অংশ নিতে করোনা নেগেটিভ সনদ লাগবে।

বুধবার সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারির কারণে সরকারের নেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হল। সবাইকে অনুষ্ঠানস্থলে গেলে নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

পরে এ বিষয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আমরা যে আয়োজনটা করছি এখানে সীমিত আকারে করছি। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে সেজন্য বড় আকারে জনসমাগম করা হচ্ছে না। পুরো অনুষ্ঠানটি সারা পৃথিবীতেই সম্প্রচার করা হবে, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এটা বড় ধরনের প্রোগ্রাম এবং সবাই যাতে দেখতে পারে। সেজন্য একটা প্রোডাকশন টিমও এটার জন্য কাজ করছে।

তিনি বলেন, আমরা যে ক-দিনে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা আসবেন, সেই দিনগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি, তখন সীমিত আকারে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন সেক্টরে ৫০০-এর মতো মানুষকে দাওয়াত দেয়া হবে। ভাগ করে করে এই দাওয়াত দেয়া হবে, এতে যতটুকু কাভার করা যায়।

নাসের চৌধুরী বলেন, যেহেতু স্বাস্থ্যবিধি মানতে হবে, সেজন্য যারা দাওয়াত পাবেন আমরা প্রত্যেককে বলে দিচ্ছি কোভিড টেস্ট করতে হবে, এটা বাধ্যতামূলক। এটার মেয়াদ থাকবে ৪৮ ঘণ্টা। নেগেটিভ রিপোর্টটা তারা সঙ্গে নিয়ে আসবেন। যাতে সেখানে অন্য কোনো পরিস্থিতি না হয়। আমরা কোভিড পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে সুন্দর অনুষ্ঠান করতে চাই। আমরাও দেখাতে চাই, এই রকম একটা অনুষ্ঠান করার সক্ষমতা এই রকম পরিস্থিতিতে আমাদের আছে।

তিনি আরো বলেন, ১০ দিনের অনুষ্ঠানে ফিজিক্যালি হচ্ছে চারদিন। ওই চারদিনের অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথিরা থাকবেন। বাকি ছয়দিন প্রোগ্রামটা সরাসরি অনুষ্ঠান করবো। সেখানে কাউকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না। তবে চারদিনের অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারিত হবে। এখন পর্যন্ত এইভাবেই অনুষ্ঠান সাজানো হয়েছে। দাওয়াত দেয়ার মতো বিশাল একটা তালিকাও করেছি। স্বাস্থ্যবিধি সিরিয়াসলি পালন করা হবে।

কতটি দেশ থেকে লোকজন এই অনুষ্ঠানে অংশ নেবেন- জানতে চাইলে প্রধান সমন্বয়ক বলেন, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা এবং বিশিষ্টজনরা ভিডিও বার্তার মাধ্যমে সম্পৃক্ত হবেন। প্রতি মুহূর্তে অনেকে আসার আগ্রহ প্রকাশ করছেন, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে। আমরা বিষয়টি হয়তো জানিয়ে দেব, পরবর্তী দিন কারা সংযুক্ত থাকছেন। এতে সবার দেখার আগ্রহও থাকবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31