IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশের ক্লিন এনার্জি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সুইডেন

বাংলাদেশের ক্লিন এনার্জি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সুইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী পের ওলসন ফ্রিধ আজ বলেছেন যে, তার দেশ বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষত ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন।

‘আমরা বাংলাদেশের শক্তি খাতে বিশেষত ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে চাই,’ বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে সুইডেনের মন্ত্রীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। করিম বলেন যে ওলসন ফ্রিধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নের জন্য অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, তাঁর দেশ বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তাদের সহযোগিতা অব্যাহত রাখতে চায়। ওলসন ফ্রিধ বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন ইস্যুতে তাঁর দেশের অংশীদারিত্বেও সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের তৈরী পোষাক সম্পর্কে তিনি বলেন, সুইডেন এবং বাংলাদেশ ইতোমধ্যেই পারষ্পরিক স্বার্থে এ বিষয়ে বাণিজ্য করছে। সুইডেনের মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন যে তাঁর দেশের শ্রম খাতে নারীদের আরো অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।

করোনা মহামারী প্রসঙ্গে ওলসন ফ্রিধ যেভাবে বাংলাদেশ সফলভাবে করোনা পরিস্থিতি সামলেছে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত সাহসী একটি দৃষ্টিভঙ্গি রয়েছে।

সুইডেনের মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের অগ্রাধিকার হল অর্থনৈতিক, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতের উন্নয়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করা। তাঁর সরকার সকলের জন্য খাদ্য নিশ্চিতকরণকেও গুরুত্ব সহকারে নিয়েছে, বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তাঁর সরকারের সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচি সম্পর্কেও সুইডেনের মন্ত্রীকে অবহিত করেন।

প্রাথমিক শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতিমধ্যে প্রাথমিক স্তরে প্রায় শতভাগ বিদ্যালয়ে ভর্তির সক্ষমতা অর্জন করেছে এবং কিছু ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের ভর্তির সংখ্যা বেশী। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রক্ষণশীল সমাজে থেকেও প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছিলেন। দেশে ১শ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে গুরুত্বারোপ করেছে।

কোভিড-১৯ মহামারী মোকাবেলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা এবং তার দলের নেতাকর্মীরা সকলেই এই পরিস্থিতিতে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডা এ সময় উপস্থিত ছিলেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31