IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘ট্রাকে করে ঢাকায় আনা হয় মাদক আইস’

‘ট্রাকে করে ঢাকায় আনা হয় মাদক আইস’

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজার থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস পাচার করে আনছে মাদক কারবারীরা। পরে তারা বিভিন্ন রুটের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে। ৫০০ গ্রাম আইসসহ কয়েক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের দুটি দল। এ সময় বিপুল পরিমাণ ইয়াবার সঙ্গে ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ৭ মাদক কারবারিকে। গ্রেপ্তারকৃতরা আধুনিক মাদক আইস বা ইয়াবা কক্সবাজার থেকে ক্রয় করে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর মোংলা বন্দর অভিমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি বড় ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়ে আসে। পরবর্তী সময়ে প্রাইভেটকারযোগে এগুলো ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মহানগরের অভিজাত এলাকাগুলোতে এ মাদক বিক্রি করা হয়। আইস মাদক সেবীদের কাছে ক্রিস্টাল মেথ নামে পরিচিত।

তিনি বলেন, ভয়াবহ মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। ব্যয়বহুল মাদকও। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়। ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে যেকোনো সেবনকারীর।

সাংবাদিকদের প্রশ্নে গোয়েন্দা কর্মকর্তা বলেন, আইস উচ্চবিত্ত পরিবারের সন্তান কিংবা লোকজন আসক্ত। যা অভিজাত এলাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে মাদক সরবরাহ করে। তবে এ মাদকের ভয়াবহ রূপ ধারণ করতে না পারে সেজন্য গোয়েন্দারা সদাতৎপর আছে।

এদিকে, গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেপ্তারকৃত ৭ মাদক কারবারি হলো মো. নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, নাসির উদ্দিন মোছা. শিউলি আক্তার, মোছা. কোহিনুর বেগম, শাহ আলম ও হোসেন আলী। এ সময় তাদের কাছ থেকে ৬৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31