IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> স্থানীয় সরকারের ৮০ পদে ভোট চলছে

স্থানীয় সরকারের ৮০ পদে ভোট চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০টি পদে ভোট গ্রহণ হচ্ছে আজ শনিবার। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আতিয়ার রহমান জানিয়েছেন, করোনা মহামারির মধ্যেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আয়োজনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব পদে একটানা ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুটি পৌরসভায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।

যেসব পদে ভোট হবে, তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং কুষ্টিয়া জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন হবে। চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভায় হবে সাধারণ নির্বাচন। আর সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় শুধু মেয়র পদে উপনির্বাচন হবে। একই সঙ্গে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদে হবে সাধারণ নির্বাচন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930