IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো : প্রধানমন্ত্রী

সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মূল লক্ষ‌্য হচ্ছে দেশের সার্বিক উন্নতি। সংবিধানকে সমুন্নত রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমরা চাই শান্তি।’

আজ রবিবার সকালে সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার সর্বাত্মকভাবে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

দেশের অর্থনৈতিক উন্নতিই আ.লীগের লক্ষ্য এমন মন্তব্য করেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘করোনায় শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। তবে তার মধ্যেও বাংলাদেশে খাদ্যের সংকট নেই। তবে উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের চাল, গম, মাছ, ফল, তরকারি সব কিছুর উৎপাদন বাড়াতে হবে। যাতে কোনো মতে খাদ‌্য সংকট দেখা না দেয়। করোনায় বিশ্বব‌্যাপী খাদ‌্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতি যেন স্থবির না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরু থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের অর্থনৈতিক চাকা সচলে বিশেষ প্রণোদনা দিয়েছি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে করোনাকালেও দেশে খাদ্যের সংকট দেখা দেয়নি।’

বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। ভূমিহীন থাকবে না। ভূমিহীন মানুষকে আমরা ঘরবাড়ি করে দেব, সেই পদক্ষেপও নিয়েছি।’

অনুষ্ঠানে করোনার দ্বিতীয় আঘাতের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930