IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলনসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াইমান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কাসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই:কৃষকদের পাশে থাকার আশ্বাস সংসদ সদস্যেরপোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটকবদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> সাংবাদিক কাজল কেন জামিন পাবেন না, প্রশ্ন হাইকোর্টের

সাংবাদিক কাজল কেন জামিন পাবেন না, প্রশ্ন হাইকোর্টের

ধূমকেতু নিউজ ডেস্ক : ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে রয়েছেন ফটো সাংবাদিক কাজল।

আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।

সাংবাদিক কাজলের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, জামিন প্রশ্নে যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে ‘জড়িতদের’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ৯ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করেন মাগুরা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

ওই মামলা হওয়ার পর আসামির তালিকায় থাকা শফিকুল ইসলাম কাজল প্রায় দুই মাস নিখোঁজ ছিলেন। পরে গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।

যশোর থেকে ঢাকায় আনার পর গত ২৩ জুন কাজলকে শেরেবাংলা নগর থানায় ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের মুখোমুখি করা হয়। হাকিম আদালত সেদিন কাজলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর পর গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতও কাজলের জামিন আবেদন নাকচ করলে তিনি ৮ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদন শুনে আদালত রুল জারি করেন।

রুল জারির পাশাপাশি এ মামলার তদন্ত কর্মকর্তাকে কেইস ডকেট (মামলার নথিপত্র) নিয়ে আগামী ১২ নভেম্বর আদালতে হাজির থাকতে বলেছেন হাইকোর্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930