IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সামাজিক মাধ্যম ব্যবহার করে ধর্মীয় উন্মাদনা হতে বিরত থাকুন’

‘সামাজিক মাধ্যম ব্যবহার করে ধর্মীয় উন্মাদনা হতে বিরত থাকুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দুষ্টুচক্র অনেক সময় ধর্মীয় উন্মাদনা তৈরি করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে। এ অশুভ কাজ হতে সবাইকে বিরত থাকতে হবে। এ বিষয়ে দল, মত, ধর্ম নির্বিশেষে সকল জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে যুব সমাজকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। কোন ধরনের গুজব বা মিথ্যা তথ্য পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে অবহিত করে সমস্যার সমাধান চাইতে হবে।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ/সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন

প্রতিমন্ত্রী বলেন, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা জাতির পিতাকে হত্যা করেছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন নাশের চেষ্টা করেছিল, যারা দেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বাস করেনা, তারাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে চায়। আগামী দিনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সকল ধর্মের অনুসারীদের কল্যাণে গত ১২ বছরে ব্যাপক পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে সকল ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানাদি পালন সহজ, উতসবমূখর ও উন্নত হয়েছে। এক শ্রেণির অশুভ শক্তি দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশকে মেনে নিতে পারেনি। তারাই বিভিন্ন অজুহাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সংলাপে আলোচকবৃন্দ প্রাথমিক পর্যায় হতে শিক্ষার্থীদের মাঝে আন্তঃ ধর্মীয়/ সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে শিক্ষা প্রদান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ভাবে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানের আয়োজন, প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ইমাম হিসেবে নিয়োগ প্রদান এবং যেখানে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান/ উপাসনালয় না করে পরিকল্পিত বা উপযুক্ত স্থানে এ সকল প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে সুপারিশ করেন।

বাগেরহাট জেলা প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ/সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাটের পুলিশ সুপার কে. এম. আরিফুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফজলুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভঁূইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ বাবু, নজিবুল হক, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল আলম বাচ্চু, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মংলা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, বাগেরহাট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মিলন ব্যানার্জি, বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের খতিব মাও. রুহুল আমিন, বাগেরহাট আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও.আবুল কালাম, বিশিষ্ট ইসলামিক বক্তা ড. আব্দুল মোমেন সিরাজী প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31