IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> ‘সকলকে নিয়ে একযোগে মানুষের সেবা করতে চাই’

‘সকলকে নিয়ে একযোগে মানুষের সেবা করতে চাই’

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : সভ্রান্ত একটি পরিবারের সন্তান সোহেল রানা। তিনি শুধু গাজীপুরবাসীর গর্ব নন যুবকদের ভাগ্য উন্নয়নে এক অনন্য দিক নির্দেশক ও একজন সফল সঙ্গগঠক। জাহিদ আহসান রাসেল এর নির্বাচনে একজন কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু, ২০০৪ সালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাধ্যমে প্রথম রাজনৈতিক সংগঠনে যোগদান করেন সোহেল।

সোহেল রানা বলেন, ২০১৫ইং সালে আমি বাংলাদেশ ছাত্রলীগের টঙ্গী থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি। তবে ছাত্রলীগে বিবাহিতদের কোন অগ্রাধীকার নেই তাই বিয়ের পর থেকে আমি যুবলীগের সাথে সম্পৃক্ত আছি। আমি টঙ্গী থানা পর্যায়ে রাজনীতি করেছি তাই আমার অনুসারিদের অনুরোধে যুবলীগে থানার সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছি। ১৯৮৮ সালে নোয়াগাঁওয়ে স্থানীয় যুবকদের নিয়ে প্রত্রিষ্ঠিত নোয়াগাঁও ক্রীড়া ও সমাজ কল্যান সংঘে ২০১৫ইং সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ভাই নতুন কমিটি করে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

তিনি বলেন, ২০১৫ইং সালে সমাজসেবা ও ২০১৮ সালে যুবতে রেজিস্টেশন লাভ করি। সংগঠনের মাধ্যমে আমরা অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্রসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছি। যুবকদের কৃষি, মৎস্য ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আত্তকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষন দিয়ে যাচ্ছি। সংগঠনের উদোগে রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন চলমান রয়েছে। এছাড়া আমি প্রতিবন্ধিদের নিয়ে কর্মরত আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন ‘এনএফএভিএইচ’ এ কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। শারীরিক প্রতিবন্ধিদের তৈরি দেশের সেরা কোমল পানিয় মুক্তা পানি। গত চার বছর যাবত ডিলারের দায়িত্ব পালন করছি। এছাড়া ইন্টারনেট ব্যাবসা পরিচালনা করছি। টঙ্গীর নদী বন্দর এলাকায় কয়েকজন সহযোদ্ধা নিয়ে বন্দর ইন নামে একটি হোটেলের কাজ শুরু করেছি। আমার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছি।

আমার স্বপ্ন গাজীপুরে যতগুলো সামাজিক সংগঠন রয়েছে সকলকে নিয়ে একযোগে সামাজিক উন্নয়নে কাজ করা। আপনারা খুশি হবেন সহকর্মীদের সহযোগিতায় এবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ২২ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২৭ জন সফল যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২১ দেওয়া হয়। যার মধ্যে আত্মকর্মী (সারা দেশ) ক্যাটাগরিতে আমি ২য় পুরস্কার পেয়েছি। সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে আগামী দিনগুলো গরীব, অসহায় ও যুবক ভাইদের নিয়ে কাজ করে যাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news