IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিশেষ বার্তা নিয়ে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

বিশেষ বার্তা নিয়ে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সফর প্রস্তুতির অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন। দুই দিনের সফরে তিনি আগামী মঙ্গলবার ঢাকায় পা রাখবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মূলত, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে আলোচনা করতেই শ্রিংলার এ সফর।

আব্দুল মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব আসবেন। তিনি ভারতের রাষ্ট্রপতির সফরের বিষয়ে আলোচনা করতে আসছেন।’

এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলার এ সফরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে আগামী দিনগুলোতে দুই দেশের চলমান সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে।

সূত্র জানায়, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৈঠকে ভারতের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রসচিবের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। তাছাড়া বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস পালন নিয়েও আলোচনা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসার পরদিন ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নেবেন। ঢাকা সফরের সময় তাঁর সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে নৈশভোজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের রাষ্ট্রপতির সফর প্রস্তুতির অংশ হিসেবে দেশটির রাষ্ট্রাচার প্রধান নাগেশ সিংয়ের নেতৃত্বে একটি অগ্রবর্তী নিরাপত্তা দল এখন বাংলাদেশ সফরে রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news