IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> দুর্বল হয়ে গেছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরেকটি নিম্নচাপ আসছে

দুর্বল হয়ে গেছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরেকটি নিম্নচাপ আসছে

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্বল হয়ে গেছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তবে এর প্রভাবে এখনও বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আকাশ মেঘলা থাকায় দেখা মেলেনি সূর্যের। রাত ভর বৃষ্টিতে বেড়েছে শীত। রোববার ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে তাপমাত্রা কমে আসায় দেশের সর্বত্র হিম হিম ভাব বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, জাওয়াদে বড় ধরনের আঘাতের কোনো শঙ্কা নেই। ফলে নিরাপদে থাকবে উপকূল।

তবে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। উত্তর বেদকাশী গাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। রোববার দুপুরের দিকে এটি আরও দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে চলা হালকা বৃষ্টি সোমবারও থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে মঙ্গলবারও বৃষ্টি হবে কিনা। তবে এখন পর্যন্ত ধারণা করা যায়, রোদের মুখ দেখা যেতে পারে মঙ্গলবার। এদিকে এ মাসেই আরেকটি নিম্নচাপ আসতে পারে, তবে এর সময় এখনই বলা যাচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news