IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বৈশ্বিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে বঙ্গবন্ধুর দর্শন বর্তমানেও প্রাসঙ্গিক

বৈশ্বিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে বঙ্গবন্ধুর দর্শন বর্তমানেও প্রাসঙ্গিক

ধূমকেতু নিউজ ডেস্ক : জেনেভাস্থ জাতিসংঘ দপ্তরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া বলেছেন, উন্নততর বিশ্ব গঠনে বর্তমান বৈশ্বিক সমন্বিত প্রচেষ্টার মধ্যেও শান্তি, ন্যায় বিচার, উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে বঙ্গবন্ধুর দর্শনের মিল খুঁজে পাওয়া যায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জেনেভায় বহুপাক্ষিক কূটনীতির শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তাতিয়ানা ভালোভায়া ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের কথা উল্লেখ করে বলেন, ঐক্যবদ্ধ ও সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে উন্নততর ভবিষ্যত গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা বর্তমান বৈশ্বিক প্রয়োজনীয়তার প্রেক্ষিতেও প্রাসঙ্গিক রয়েছে। শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’কে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে তিনি গ্রন্থটির ভূয়সী প্রসংশা করেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ, অঙ্গীকার ও অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশ ও দেখানো পথ অনুসরণ করেই বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে চলছে। তিনি আরো উল্লেখ করেন, জাতিরাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তা-ভাবনার বিকাশের একটি প্রতিচ্ছবি হলো তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি।

অনুষ্ঠানে জেনেভায় নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইন্দ্র মনি পান্ডে ও ঢাকা থেকে পূর্বে ধারণকৃত বক্তব্যের মাধ্যমে বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর আলোকপাত করেন।

রাষ্ট্রদূত পান্ডে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুকরণীয় জীবন বিশেষ করে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ থেকে সকলের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ জহির বলেন, বাংলাদেশের স্বাধীনতা র্অজনের জন্য বঙ্গবন্ধুর দৃঢ়তা, সাহস ও আপোষহীন ব্যক্তিত্বের একটি চিত্র এই গ্রন্থটিতে পাওয়া যায়।

অনুষ্ঠান শেষে জেনেভাস্থ জাতিসংঘ দপ্তরের পাঠাগারে সংরক্ষণের জন্য জাতিসংঘের ছয়টি ভাষায় অনুদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের অনুলিপি প্রদান করা হয়। এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতর্বাষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান জেনেভাস্থ জাতিসংঘ দপ্তরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়ার কাছে একটি ভাস্কর্য হস্তান্তর করেন। অনুষ্ঠানে জেনেভায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news