IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> মার্কিন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মার্কিন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এবং এতে দায়িত্বপালনকারী বর্তমান ও সাবেক সাত উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ৪দিন পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনে সাথে টেলিফোনে আলাপ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। এতে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা ছাড়াও দুই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বৈঠকগুলো শিগগির শুরু করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে প্রতি বছর একাধিক বৈঠক হয়ে থাকে। এর মধ্যে সর্বোচ্চ ফোরামটি হচ্ছে পররাষ্ট্র সচিবপর্যায়ে অংশীদারিত্ব সংলাপ। প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়াও বিভিন্ন বৈঠকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। তারা যেসব বিষয়ে জানতে চায় সেগুলোর উত্তর দেওয়া হয়। এরপরও কোনো ধরনের আলোচনা ছাড়াই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

ফোনালাপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে দুই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বৈঠকগুলো বন্ধ আছে। এগুলো শিগগির চালু করা জন্য আমরা একমত হয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক পর্যালোচনা করে ভবিষ্যতে কিভাবে আরও জোরদার করা যায়- এ ব্যাপারে দুইপক্ষে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠানিক কাঠামোর আওতায় অংশীদারিত্ব সংলাপ ছাড়াও নিরাপত্তা সংলাপ এবং বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিকফা) বৈঠক হয়ে থাকে। আগামী মাসে অংশীদারিত্ব সংলাপ এবং এপ্রিলে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠানের চেষ্টা চলছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির প্রধান রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার শিগগির ঢাকা সফর করতে পারেন।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ইতঃপূর্বে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। এ ছাড়া গত শুক্রবার নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের অবস্থান জানাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তলব করার পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news