IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকার যেসব রাস্তায় যানচলাচল বন্ধ

ঢাকার যেসব রাস্তায় যানচলাচল বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বেশকিছু সড়কে যানচলাচল সাময়িক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২১টি সড়কে ডাইভারসন থাকবে।

এসব সড়ক দিয়ে ভিভিআইপিরা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন বলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে ডাইভারশন এলাকা দিয়ে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোন গাড়ি চলাচল করতে পারবে না।

অন্যদিকে, মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবারও সংসদ ভবন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য একই সময়ে বিভিন্ন সড়কের ১২টি পয়েন্ট ডাইভারশন থাকবে। এছাড়া ডাইভারশন এলাকায় যাদের বাড়ি আছে তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া বের না হন সেজন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, ডাইভারশন এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানে আসা স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি চলাচল করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে। এছাড়া একই কারণে সংসদ ভবন প্লাজা এলাকায় আয়োজিত অনুষ্ঠানের জন্য দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২ পয়েন্ট ডাইভারশন থাকবে। এসব রাস্তায় চলাচল করি সাধারণকে বিকল্প রাস্তা ব্যবহার করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আজ ২১ পয়েন্টে ডাইভারশন

সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সঙ্গীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news