IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> তামিমার সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন!

তামিমার সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন!

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা তাম্মির বিয়ের ইস্যুতে চলমান মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন তামিমা। কারণ হিসেবে তিনি মৌখিকভাবে আদালতকে সোমবার (২০ ডিসেম্বর) জানিয়েছেন, তিনি গর্ভবতী। তবে তার এই অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে উঠেছে প্রশ্ন!

এ বিষয়ে তামিমার আগের স্বামী রাকিবের আইনজীবী ইসরাত হাসান জানিয়েছেন, বিচারাধীন মামলাটির রায় হওয়ার পর নাসির যদি তামিমার স্বামী হিসেবে বৈধতা না পান, তাহলে প্রশ্ন উঠবে তামিমার সন্তানের পিতৃপরিচয় নিয়েই।

সংবাদমাধ্যমকে এই আইনজীবী আরও জানান, আদালতে তামিমা বলেছেন, তিনি ছয় মাসের গর্ভবতী। কিন্তু যেখানে তাঁর স্বামীর বৈধতার বিষয়টিই এখনও মীমাংসা হয়নি, সেখানে এবার সামনে এল তামিমার গর্ভের সন্তান। যা নিয়ে আইনি জটিলতা তৈরি হবে বৈকি।

ইসরাত হাসান বলেন, যদি রাকিব এই মামলায় জিতে যান, তাহলে তামিমার এই সন্তানের ভরণ-পোষণের বিষয়টা রাকিবের সামনে আসবে। অন্যদিকে, নাসির স্বামী হিসেবে বৈধতা না পেলে তামিমার এই অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন উঠবে।

মামলা সূত্রে জানা যায়, আগের স্বামী রাকিবকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন তামিমা। আর এই বিয়ের ইস্যুতে মামলায় ব্যক্তিগত হাজিরার আবেদনটি আদালতে নাকচ হলেও তাঁরা তিনজনই আগের শর্তে জামিন পেয়েছেন। শর্ত অনুযায়ী, নিয়মিতই হাজিরা দিতে হবে তাদের।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন। একইসাথে নাসিরের বিরুদ্ধে করা অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। যে মামলায় দুই মাস আগেই মুচলেকা দিয়ে জামিন পেয়েছিলেন তামিমা-নাসির ও তাঁর শাশুড়ি।

নাসির-তামিমা ও তাঁর মায়ের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগে বলা হয়, তামিমা বাদীর সাথে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় তথ্য গোপন করে ক্রিকেটার নাসির হোসাইনকে বিয়ে করেছেন। উল্লেখ্য, বিদেশি একটি এয়ারলাইনসে কেবিন ক্রু হিসেবে কাজ করেন তামিমা।

অভিযোগ পত্রে উল্লেখ, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদী রাকিব হাসানের সঙ্গে বিয়ে হয় তামিমার। তোবা হাসান নামে ৮ বছর বয়সী একটি মেয়েও আছে তাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news