IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> তারুণ্যের মেধা-জ্ঞানেই আগামীর বাংলাদেশ গড়বো : প্রধানমন্ত্রী

তারুণ্যের মেধা-জ্ঞানেই আগামীর বাংলাদেশ গড়বো : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুবসমাজই আমাদের মূল শক্তি। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।

সোমবার বিকেলে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠানের শুরুতে ধারণকৃত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সরকারপ্রধান বলেন, আমাদের স্বাধীনতার পেছনেও তারুণ্যের শক্তি কাজ করেছে। বঙ্গবন্ধু তরুণ বয়স থেকে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শরু করেন। ব্র্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী আন্দোলন ও বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি ক্ষেত্রেই তিনি সংগ্রাম করেছেন। তাকে হারানোর পর বাংলাদেশ অনেক পিছিয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, তরুণরাই মেধাবী। তারাই পারে সমাজটা গড়ে তুলতে। এজন্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির সঙ্গে পা ফেলে চলতে হবে। নইলে আমরা পিছিয়ে যাবো। তরুণরাই কিন্তু যে কোনো পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমাদের তরুণ সমাজ যেভাবে ঝাপিয়ে পড়েছে, তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। আসলে তরুণরাই সব পারে। আমি বলবো তরুণদের যে মেধা, জ্ঞান তা বিকশিত করতে হবে। তরুণদের মেধা-জ্ঞান দিয়েই আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলবো।

তরুণদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে প্রদান করা এ অ্যাওয়ার্ডের প্রাথমিক বাছাইয়ে ৩১ সংগঠনের নাম ছিল। সেই নাম থেকে যাচাই–বাছাই শেষে ১৫ সংগঠন এ অ্যাওয়ার্ড পাচ্ছে।

১৫ সংগঠনের হাতে এ পুরস্কার তুলে দেবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

অনুষ্ঠানের শুরুতে ধারণকৃত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news