IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> দলে অনুপ্রবেশকারীরা রামরাজত্ব করছে : ফজলে শামস

দলে অনুপ্রবেশকারীরা রামরাজত্ব করছে : ফজলে শামস

ধূমকেতু নিউজ ডেস্ক : ধীরে ধীরে বিএনপি, জামায়াত-শিবির দলে ঢুকে পুনর্বাসিত হচ্ছে। এতে আমাদের দলের চরম ক্ষতি সাধন করছে, এটা স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবির ও বিএনপির পরিকল্পিত নীলনকশা। এর ফলে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীরা দ্বারে দ্বারে ঘুরছেন। আর অনুপ্রবেশকারীরা ‘রামরাজত্ব’ করছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস।

মঙ্গলবার বরগুনা টাউন হল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

শেখ ফজলে শামস বলেন, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দল ১২ বছর রাষ্ট্রীয় দায়িত্বে থাকার পরও দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে ত্যাগী নেতা-কর্মীরা। অথবা মনের দুঃখে ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছে। মিথ্যা মামলায় আর এদের দীর্ঘশ্বাসে যুবলীগ ধ্বংস হয়ে যাবে। আমাদের উচিত এদের সম্মান দেওয়া। এদের মূল্যায়ন করা। দলের মধ্যে ভুঁইফোড় অনুপ্রবেশকারীরা রামরাজত্ব করছে। এটা মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে বর্তমান যুবলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, একজন যোগ্য নেতার হাত ধরে একটা নতুন সমাজ বিনির্মিত হতে পারে। তাই সৎ, সাহসী ও সহানুভূতিশীল নেতৃত্বচর্চার বিকল্প নেই। জাতির উত্থান–পতন অনেকাংশে নির্ভর করে সঠিক নেতৃত্বের ওপর। জাতির পিতা বঙ্গবন্ধু তার দৃষ্টান্ত উদাহরণ।

শেখ ফজলে শামস আরও বলেন, সংগ্রামের মাধ্যমে পৃথিবীর অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা আজ সর্বজনস্বীকৃত। তিনি সাফল্যের কখনও শর্টকাট বোঝেননি। তাঁর পিতার হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে করতে পারতেন। তিনি তা করেননি। বিদেশি প্রভুদের সঙ্গে আপস করে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারতেন।

জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news