IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> গাজীপুরে বিএনপির দু‘গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত

গাজীপুরে বিএনপির দু‘গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে বিএনপির ডাকা সমাবেশে যোগ দিতে গিয়ে দুই গ্রূপের নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রূপের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে শহীদ বরকত ষ্টেডিয়ামের সামনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

নেতাকর্মীদেড় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শহীদ বরকত ষ্টেডিয়ামে শুক্রবার বিকালে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে গাজীপুর জেলা, টঙ্গীসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থেকে শত শত নেতাকর্মীরা সভাস্থল গাজীপুর জেলা শহরে শহীদ বরকত স্টেডিয়ামে যান। গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূইয়া তার নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় গাজীপুর শহীদ বরকত ষ্টেডিয়ামের গেইটে পৌছান। একই সময়ে কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশও দলবল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় দুই গ্রূপের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইয়াসির আকরামের লোকজন জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটকে মারধর করে। এসময়ে দুই গ্রূপের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

এ ব্যাপারে সম্রাট ভূইয়া সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরেই ইয়াসিরের লোকজনরা তার উপর হামলা চালিয়েছে।

এ ব্যপারে কথা বলতে ইয়াসির আকরাম মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

গাজীপুর জেলা যুবদলের সভাপতি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ইয়াসির আকরাম পলাশ ও সম্রাট ভুইয়া ৩ বছর আগে জেলা ছাত্রদলের কমিটি গঠণ কালে সভাপতি পদ প্রার্থী ছিলেন। কিন্তু পরে সম্রাট ভুইয়া জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলে পলাশ নাখোশ হন। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পরে পলাশকে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেয়া হয়। ওই পদ না পওয়ার বিরোধিতার জেরেই আজকের হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি ওই সমাবেশের বাইরের একটি বিচ্ছিন্ন ঘটনামাত্র।

তবে জেলা বিএনপির এক নেতা জানান, পদ পাইয়ে দেয়ার জন্য সম্রাট পলাশের কাছে থেকে টাকা নিয়েছিল। তারপরও পদ না পাওয়ার কারণে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ব্যাপারে ইতোপূর্বে দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। ওই বিরোধের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news