IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> রাজধানীতে বুস্টার ডোজ শুরু

রাজধানীতে বুস্টার ডোজ শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ মঙ্গলবার থে‌কে দেওয়া শুরু হবে। রাজধানী ঢাকায় বসবাসকারী‌ ৬০ বছরের বেশি ও করোনার বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধারা প্রথমে এই টিকা পাবেন। এছাড়া যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইল ফোনে অটো এসএমএস চলে যাবে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা।

সচিব বলেন, দেশের সবাইকেই অবশ্যই করোনার দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। কাল (মঙ্গলবার) থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।

তিনি বলেন, ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে সবাই ভ্যাকসিন নেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।

আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর।

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। এরপর গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়। দেশে এখন পর্যন্ত ৩ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news