IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> রেলের পাঁচ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রেলের পাঁচ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- রেলেওয়ের সাবেক প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) ও রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর মো. আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (সদর পূর্ব) তাকি আল যাওয়াদ, রেলওয়ের এফএ অ্যান্ড সিএও-ই কামরুন নাহার, বাংলাদেশ রেলওয়ের এসএসএই/ইলেক/টিএল শাহ আলম, এসএসএই/ইলেক পাহাড়তলী আবুল কালাম আজাদ ও মেসার্স চৌধুরী অর্নব অ্যাসোসিয়েটসের মালিক চৌধুরী শরাফাত করিম।

আসামিদের বিরুদ্ধে মালামাল না কিনে ৪৪ লাখ ৮ হাজার টাকার বিল পরিশোধ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে। মামলা নম্বর ৩২।

জানা গেছে, আসামিরা সাপ্লাই অফ ফেজ ৪০০ ভোল্ট কন্ডেন্সার মটর ফর চায়না এসি কোচেস আন্ডার জুরিডিকশ্ন অফ এসএসএই/ টিএল/ সিটিজি প্রকল্পে মালামাল ক্রয়ের নামে ৪৪ লাখ ৮ হাজার টাকার বিল পরিশোধ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news