IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> রাজধানীর গুলিস্তানের ডিভাইডারে বাস, দুই জনের প্রাণহানী

রাজধানীর গুলিস্তানের ডিভাইডারে বাস, দুই জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে দুই জন মারা গেছেন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০) ও তুষার।

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকায় গত মঙ্গলবার এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রাবণ পরিবহনের যে বাসটি দুর্ঘটনার শিকার হয় তা চালাচ্ছিলেন এমদাদ নামের পুলিশের একজন সদস্য। গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনের সামনে থেকে গাড়িটি জব্দ করেন পুলিশের ওই সদস্য। চালককে নামিয়ে দিয়ে নিজেই চালকের আসনে বসেন। গাড়িটি চালিয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে আসার কথা ছিল।

দুর্ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শ্রাবণ ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে বলে শুনেছি। তবে বাসটি পুলিশের কেউ চালাচ্ছিল কি না জানা নেই।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিস্তানে দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন তখনই মারা যান। তুষার নামে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news