IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রীর মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বৈদ্যুতিক সট সার্কিটে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক মারা গেছেন। তার নাম দুলাল মিয়া (৪২)। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার এ কে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশে নিজাম উদ্দিনের বহুতল ভবনে এই ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির তিনতলায় রং করার সময় পাশের বিদ্যুতের উচ্চক্ষমতা সম্পন্ন তারে দুলালের মাথা লাগে। এতে তিনি মারা যান। সেখানেই প্রায় ঘণ্টাখানেক ঝুলে থাকার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইফতেখায়রুল হাসান রায়হান চৌধুরী বলেন, বিদ্যুতের তার থেকে ভবনের দূরত্ব দেড় থেকে দুই ফুট। রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। তবে কাজের সময় নিরাপত্তা বজায় রেখে বা ঝুঁকি বিবেচনায় নিয়ে ওই স্থানে কাজ করালে এ দুর্ঘটনা ঘটতো না।

শ্রীপুর থানার উপ—পরিদর্শক (এসআই) রিপন আলী খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news