IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> কিছু দেশের অসন্তোষ দূর করতে চায় সরকার : মোমেন

কিছু দেশের অসন্তোষ দূর করতে চায় সরকার : মোমেন


ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের অসন্তোষ দূর করতে চায় সরকার। এ মনোভাবের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলছেন, সত্যিই কোনো ভুল থাকলে তা সংশোধনেও আগ্রহী ঢাকা। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও নিবিড় করতে চেষ্টা অব্যাহত আছে। তবে এসব অসন্তোষ তৈরির পেছনে অপপ্রচারকেই দায়ী করছেন তিনি।

বিদায়ী বছরের শেষভাগে র‍্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভাবিয়ে তুলেছে সরকারকে। এরই মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ওয়াশিংটনে চিঠিও পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী। মন্ত্রী বলেন, চিঠি পাঠানো হয়েছে, এখন চিঠির জবাবের জন্য অপেক্ষা করছেন তারা।

বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে ভুল তথ্য দেয়া হচ্ছে অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রী বলছেন, এর ফলে অসন্তোষ তৈরি হয়েছে কিছু দেশের মধ্যে। নতুন বছরে এসব ভুল ধারণা ভাঙানোর চেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যদি আমাদের সত্যিই কোনো ভুল থাকে, তবে সেটি সংশোধন করে নেবো। আর যদি তারা কোনো ভুল তথ্যের ওপর ভিত্তি করে অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে তাদের ঠিক তথ্যটি আমরা পৌঁছে দেবো।

ফেব্রুয়ারিতে ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিনিয়োগ সংলাপ আয়োজনের পাশাপাশি একই মাসে ওয়াশিংটন সফরের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। আগের মতোই অর্থনৈতিক কূটনীতিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান ডক্টর মোমেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news