IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> একদিনের সফরে বাংলাদেশে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু

একদিনের সফরে বাংলাদেশে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে এসে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু। একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি শনিবার (৮ জানুয়ারি) ঢাকায় পা রাখেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে ঢাকা ও আঙ্কারার মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে শনিবার ভোরে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান। এরপর তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। কক্সবাজার থেকে ফেরার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফর। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে।

জানা যায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী নিয়ে ভোরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর বিমান যোগে চলে যাবেন কক্সবাজার বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সেখানে থেকে প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সুলেমান। ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় ফিরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে।

এরপর সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে ঢাকা ও আঙ্কারার মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

রাতেই ঢাকা ত্যাগ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news