IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক’

‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক’

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্ত্রাস দমন, নিরাপত্তা সহযোগিতা ও মাদক চোরাচালান রোধে তুরস্কের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বৈঠক করেছেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর ট্রেনিং এবং সাইবার সহযোগিতা আরও বাড়াতে চায় তুরস্ক। এ নিয়ে তুরস্কের মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু এসেছিলেন। তার সঙ্গে আজ সকাল থেকে বিভিন্ন পর্যায়ে মিটিং হয়েছে। এখন আমরা দ্বিপাক্ষিক যে আলোচনা সেটা শেষ করলাম। এটা তুরস্কের সঙ্গে দ্বিতীয় বৈঠক। প্রথমবার আমি তাদের আমন্ত্রণে আঙ্কারায় গিয়েছিলাম ২০১৯ সালে। তার আগেই আসার কথা ছিল, কোভিডের কারণে আসতে পারেননি। এখন তিনি এসেছেন।’

এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন সকালে বাংলাদেশে একদিনের সফরে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। তিনি সকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পর বিকেলে ঢাকায় আসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news