IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে টিকার বুস্টার ডোজ পেলেন ৩৮১৯৬৭ জন

দেশে টিকার বুস্টার ডোজ পেলেন ৩৮১৯৬৭ জন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার পর্যন্ত দেশে তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৫৪ হাজার ৯৯৬ জনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৩৫ হাজার ৩৪৫ জন এবং নারী ১৯ হাজার ৬৫১ জন রয়েছেন।

এর আগে গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট তিন লাখ ২৬ হাজার ৯৭১ জনকে। ফলে এখন পর্যন্ত মোট তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।

এছাড়াও এদিন দেশব্যাপী নয় লাখ ৯১ হাজার ৬০ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৮০ লাখ ৫১ হাজার ৬৮৩ জন।

একইসঙ্গে এদিন তিন লাখ ২৩ হাজার ৭৮০ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৪৫ লাখ নয় হাজার ১৫ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news