IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

ধূমকেতু নিউজ ডেস্ক : চাকরির ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে চাকরিপ্রত্যাশীরা। ঘণ্টা দুয়েক ঘণ্টা পরে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকাল ১০টার পর থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে রাস্তায় অবস্থান করেন তারা। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের লাঠিচার্জের ফলে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানো, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধ, সমন্বিত নিয়োগ পরীক্ষা চালুসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

তাদের ওপর লাঠিচার্জের বিষয়ে নিউমার্কেট থানার ওসি স ম কাইয়ুম বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় তাদের আন্দোলন প্রত্যাহার করে চলে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। এর পর তাদের আবারও সময় দেওয়া হয়। কিন্তু তার পরও তারা না যাওয়ায় আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। মূলত জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।

পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সাংবাদিকদের জানান, সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে নীলক্ষেত মোড় আটকে রাখে। যেহেতু ওইটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখান থেকে আমরা কয়েকবার তাদের সরে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারা অবরোধ থেকে সরে আসেনি। এ কারণে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news