IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২ জুন ২০২২, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৭৪৬ – রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

১৮০৬ – ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৬৪ – গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।

১৮৮৯ – লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।

১৮৯৫ – চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।

১৮৯৬ – বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।

১৯০৮ – কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।

১৯২০ – ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।

১৯২৪ – আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।

১৯৪১ – ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।

১৯৪২ – বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় ব্রিটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।

১৯৪৬ – ইতালি প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৫৩ – ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।

১৯৫৬ – যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।

১৯৫৭ – মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।

১৯৬৫ – বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।

১৯৭৯ – পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোন কম্যুনিস্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।

১৯৮১ – ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।

১৯৯০ – পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।

১৯৯৯ – ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।

২০১৪ – ভারতে অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

জন্ম

৯২৬ – জাপান সম্রাট মুরাকামি।

১৫৩৫ – পোপ একাদশ লিও।

১৭৩১ – মার্থা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি।

১৮৪০ – টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক।

১৮৬৫ – জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৯০৪ – জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা।

১৯১৮ – মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।

১৯২৩ – লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ।

১৯৩০ – পিট কনরাড, মার্কিন নভোচারী।

১৯৪৬ – লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৬৫ – মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৭২ – ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

১৯৭৭ – এ জে স্টাইলস, আমেরিকান রেসলার।

১৯৭৮ – আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী।

১৯৮০ – অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়।

১৯৮১ – রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

১৯৮৭ – অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭ – সোনাক্ষী সিনহা, ভারতীয় বলিউড অভিনেত্রী।

১৯৮৯ – স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

মৃত্যু

১৮৮২ – ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।

১৮৮৬ – রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।

১৯৫৬ – জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা।

১৯৬৩ – তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।

১৯৭৫ – জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।

১৯৭৫ – দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী।

১৯৭৭ – স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা।

১৯৭৮ – সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ।

১৯৮১ – আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক।

১৯৮২ – শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক।

১৯৮২ – ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি।

১৯৮৮ – রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।

১৯৮৯ – টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯০ – রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা।

১৯৯১ – বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী।

২০১১ – দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০১৩ – হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি।

২০১৫ – বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী।

২০১৯ – মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news