IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ২৯ ডিসেম্বর ২০২৪, রোজ রোববার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৫০৩ – ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭৭৮ – যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিন হাজার ব্রিটিশ সেনাসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন। ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।

১৮৬০ – ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০ – যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ওনডেড নি খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায় মার্কিন সেনারা। এতে ১৫৩ জন নিহত হন, যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নি হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৯১১ – সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান। খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০ – স্যার মো. ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।

১৯৭২ – ভারতের কলকাতায় প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয়। মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

১৯৭৫ – নিউইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত হন।

১৯৮৯ – ১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট প্রেসিডেন্ট হলেন ভাকলাভ হাভেল।

১৯৯২ – কেনিয়ায় ২৫ বছর পর প্রথম প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ – গুয়েতামালা সরকারের সঙ্গে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সঙ্গে শান্তি চুক্তি করা হয়। এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০০ – বাংলাদেশে ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে এমভি জলকপোত এবং এমভি রাজহংসী নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায়। ওই লঞ্চের ১৬২ জন যাত্রীর প্রাণহানি হয়েছিল।

২০০৪ – বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।

২০০৮ – বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।

জন্ম :

৭৬৫ – আলী আর-রিদা, দ্বাদশী শিয়া মুসলমানদের অষ্টম ইমাম।

১৭০৯ – পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা।

১৮০০ – ভলকানাইজড রাবারের উদ্ভাবক চার্লস গুডইয়ার।

১৮০৮ – এন্ড্রু জন‌সন, যুক্তরাষ্ট্রের সপ্তদশ প্রেসিডেন্ট।

১৮৪৪ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার, ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।

১৮৬৩ – সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।

১৮৭৩ – সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী।

১৯১৪ – শিল্পাচার্য জয়নুল আবেদীন, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।

১৯১৭ – রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) খ্যাত হিন্দি চলচ্চিত্র পরিচালক রামানন্দ সাগর।

১৯২৬ – নোবেলজয়ী পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী)।

১৯৩৪ – নিত্যপ্রিয় ঘোষ, ভারতীয় বাঙালি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ।

১৯৪২ – রাজেশ খান্না, ভারতীয় ফিল্ম তারকা।

১৯৪৯ – সৈয়দ কিরমানী, ভারতীয় ক্রিকেটার।

১৯৬০ – ডেভিড বুন, অস্ট্রোলিয়ান ক্রিকেটার।

২০০২ – মুসফেকুস সোয়ালেহীন ফাহাদ। তিনি বিখ্যাত সৎ মানুষ সারতাজ আরেফিনের ভাই।

মৃত্যু :

১৮৯১ -জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকার।

১৯২২ – অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।

১৯২৬ -জার্মান কবি রাইনার মারিয়ার রিলক।

১৯৭৯ – ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী।

১৯৯৫ – মোনাজাতউদ্দিন, বাংলাদেশি সাংবাদিক।

২০০৩ – সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী।

২০০৬ – নজরুলগীতির জনপ্রিয় শিল্পী ধীরেন বসু।

২০১২ – টনি গ্রেগ, ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।

২০১৫ – প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন।

২০২০ – পিয়েরে কার্দিন বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার।

২০২২ – বিশ্বখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031