IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।

আজ ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার। ১০ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৩৪০ – ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।

১৩৯৬ – দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।

১৪৯৩ – কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।

১৫২৪ – বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

১৬৩৯ – আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।

১৬৫৪ – ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।

১৮০৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

১৮৯৭ – প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।

১৯১২ – কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ – কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।

১৯৬৯ – ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।

১৯৭২ – নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।

১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

১৯৭৭ – শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।

১৯৯৭ – ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায় ।

২০০৩ – জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

জন্ম:

১৭৪৪ – প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।

১৮৬৬- মার্কিন বংশগতিবিদ ও ভ্রূণতত্ত্ববিদ টমাস হান্ট মর্গান।

১৮৮১ – চীনা লেখক লু শুন।

১৮৯৭ – নোবেলজয়ী [১৯৪৯] মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনার।

১৯৪৪ – মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।

১৯৫০- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও গায়ক জাফর ইকবাল।

১৯৫২ – ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্রাভিনেতা। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

১৯৬৫- বাংলাদেশি ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু।

১৯৬৬- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল।

১৯৬৮ – মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ।

মৃত্যু:

১২৯৪ – প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান।

১৬১৭ – জাপানের সম্রাট গো-ইয়োজেই।

১৬৮০ – ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯৫৩ – জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।

১৯৬২ – চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।

১৯৭০ – সাহিত্যিক এরিক মারিয়া রেমর্ক।

২০০১ – সমর দাস, একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

২০০৩ – ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31