IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত

১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত লিপিবদ্ধ করা হয়েছে। ১৯০৫ সালের পর ওই অঞ্চলে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অসময়ে আগাম শীতের কারণে এই তুষারপাত শুরু হয়। এর ফলে দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে।

লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে গড়ে ২০ ইঞ্চি তুষারপাত হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। তুষারপাতের ফলে পার্শ্ববর্তী অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে, ইনার মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীনের ২৭টি এলাকায় তুষারঝড়ের জন্য সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

ভারী তুষারপাতের কারণে লিয়াওনিংয়ের যান চলাচল ব্যাহত হয়েছে। সেখানকার বেশির ভাগ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দালিয়ান ও দানডং ছাড়া অন্য এলাকার ট্রেন ও বাস স্টেশন বন্ধ রয়েছে।

এদিকে ওই অঞ্চলে গত কয়েক দিন বিদ্যুৎ সংকট ছিল। বিদ্যুৎ না থাকায় তুষারঝড় কবলিত এলাকাগুলোতে ঘরবাড়ি উষ্ণ রাখা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়লা আমদানি বাড়িয়ে ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ করার মাধ্যমে ঘরবাড়িগুলোকে উষ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দাম কমিয়ে খাদ্য সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরের সেপ্টেম্বর থেকেই চীনের উত্তর-পূর্বাঞ্চলের ওই এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দেয়। কয়লার দাম বৃদ্ধিকে এর জন্য দায়ী করেছিল স্থানীয় গণমাধ্যম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news