IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১২ ডিসেম্বর ২০২১, রোববার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

০৬৩৯ – সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিসর জয়।

১০৯৮ – প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা: ক্রুসেডাররা দেয়াল ভেঙে শহরে প্রবেশ করে এবং শহরের বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে। কিন্তু সেখানে খাদ্যাভাবে ক্রুসেডাররা নরমাংস ভক্ষণ শুরু করে।

১৩৩৮ – দিল্লিতে তৈমুর লং কর্তৃক ১ লাখ লোক খুন হয়।

১৮০৪ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।

১৮৯৭ – ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।

১৯০১ – ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে অপর কুলে প্রথম সফলভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।

১৯০৪ – আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে পবিত্র নগরী কোমে অভিবাসন শুরু করেছিলেন।

১৯১১ – বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

১৯২৫ – ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজবংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।

১৯২৫ – ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয়।

১৯৪১ – যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাঙ্গেরি ও রোমানিয়া আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫২ – জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনকে অভিনন্দন জানানোর জন্যে ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর নতুন চিত্রাঙ্কন শান্তির কপোত প্রদান করেন।

১৯৫৮ – গায়না জাতিসংঘে যোগ দেয়।

১৯৬৩ – কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৪ – কেনিয়ার স্বাধীনতার অগ্রাধিনায়ক জোমো কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট হন।

১৯৭১ – কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭৯ – চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ – কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০০ লোকের প্রাণহানি ঘটে।

১৯৮৫ – ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বে-সামরিক ভাড়াটে বিমান ক্যানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান।

১৯৮৮ – অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৯ – জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।

১৯৯০ – দুর্নীতির অভিযোগে বাংলাদেশের পতিত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেপ্তার করা হয়।

১৯৯১ – রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়।

১৯৯১ – উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ – দু’দিনব্যাপী ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয়।

১৯৯২ – বিকেলে ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬. ৮ ডিগ্রির প্রচন্ড ভূমিকম্পে ২৫০০ লোকের প্রাণহানি।

১৯৯৩ – অক্টোবরের বিপ্লবের পর (১৯১৭) প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৪ – চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৯৬ – শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৭ – বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।

২০১৩ – দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা এক মিনিটে কার্যকর করা হয় ।

আজকের এই দিনে যাদের জন্মদিন:

১৭৩১ – ইরাসমাস ডারউইন, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক ও কবি।

১৮৪৬ – অক্ষয়চন্দ্র সরকার, তিনি ছিলেন বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক।

১৮৬৬ – আলফ্রেড ওয়ের্নার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও একাডেমিক।

১৮৮০ – মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯১৫ – আমেরিকান গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার।

১৯২৭ – ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস।

১৯৩০ – আমেরিকান সাংবাদিক বিল বুট্যাল।

১৯৩৪ – আবদুল গাফফার চৌধুরী, তিনি বাংলাদেশি সাংবাদিক।

১৯৫০ – রজনীকান্ত, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৮১ – ভারতের ক্রিকেটার যুবরাজ সিং।

১৯৮৪ – সোহেল তানভীর, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

১৯৮৬ – টমাস ওয়ান্সেয়, তিনি ইংরেজ অভিনেতা।

আজকের এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

১৬৮৫ – ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ জন পেল।

১৮৮৯ – ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।

১৯৫১ – মিলড্রেড বেইলি, তিনি ছিলেন আমেরিকান গায়ক।

১৯৫৪ – ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায়।

১৯৬৩ – জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু।

১৯৭১ – সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।

১৯৭৮ – ফায় কম্পটন, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়ক।

১৯৮৬ – রশিদ চৌধুরী, তিনি ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী।

২০০১ – জাঁ রিচার্ড, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক।

২০০৩ – আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।

২০১০- পিটার পাগেল, তিনি ছিলেন জার্মান ফুটবল খেলোয়াড়।

২০১৩ – এজরা সেলার্স, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা।

ছুটি ও অন্যান্য:

কেনিয়ার জাতীয় দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031