IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

২৯ ডিসেম্বর, ২০২১, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

১৫০৩ – ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭৭৮ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।

১৭৭৮ – ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।

১৮৩৫ – দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি সাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমি সমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।

১৮৬০ -ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০ -আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৯১১ -সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।

১৯১১ -খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০ -স্যার মো: ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্থান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ -দ্বিতীয় বিশ্ব যুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারন মানুষ নিহত হন।

১৯৭২ -মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

১৯৭৫ -নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিষ্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।

১৯৮৯ -১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল।

১৯৯২ -কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ – গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০৮ – বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। (২০০৮ সালের এই দিনে তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ-এর নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।)

আজকের এই দিনে যাদের জন্মদিন:

১৭০৯ – পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা জন্মগ্রহণ করেন।

১৮০০ – ভলকানাইজড রাবারের উদ্ভাবন চার্লস গুডইয়ার জন্মগ্রহণ করেন।

১৮০৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জন‌সন জন্মগ্রহণ করেন।

১৮৪৪ -আইনজ্ঞ ও ভারতের জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৮৬৩ -ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৮৭৩ -সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহণ করেন।

১৯১৪ -শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন।

১৯২৬ -নোবেলজয়ী [১৯৭৭] পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম জন্মগ্রহণ করেন।

১৯৪২ -ভারতীয় ফিল্ম তারকা রাজেশ খান্না জন্মগ্রহণ করেন।

১৯৪৯ -ভারতীয় ক্রিকেট খেলোয়ার সৈয়দ কিরমানি জন্মগ্রহণ করেন।

১৯৬০ -অস্ট্রোলিয়ান ক্রিকেটার ডেভিড বুন জন্মগ্রহণ করেন।

আজকের এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

১৮৯১ -জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকারের মৃত্যু হয়।

১৯১৮ -সাহিত্যিক অজিত কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।

১৯২৬ -জার্মান কবি রাইনার মারিয়ার রিলকের মৃত্যু হয়।

১৯৯৫ -গ্রামীণ সাংবাদিকতার পৃথিকৃৎ মোনাজাত উদ্দিন মৃত্যুবরণ করেন ।

২০০৩ -বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী সালমা সোবহান মৃত্যুবরণ করেন।

আজকের এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

স্বাধীনতা দিবস (মোঙ্গলিয়া), সংবিধান দিবস (আয়ারল্যান্ড), খাঞ্জা উৎসব (যুক্তরাষ্ট্র)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031