IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> জাতীয় >> বিদ্যুতের দামও বাড়ানোর তৎপরতা শুরু

বিদ্যুতের দামও বাড়ানোর তৎপরতা শুরু

বৈদ্যুতিক, বিদ্যুৎ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্যাসের পাশাপাশি বিদ্যুতের দামও বাড়ানোর তৎপরতা শুরু করেছে সরকার। গ্যাস সংকট, এলএনজি’র দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বিদ্যুতের দাম প্রায় ৭০ শতাংশ বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পাইকারি দাম বাড়লে গ্রাহক পর্যায়েও বাড়বে। এভাবে দাম না বাড়িয়ে নির্দিষ্ট সময় পরপর তা সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কমেছে নিজস্ব গ্যাসের সরবরাহ। আমদানি করা এলএনজি’র দামও চড়া। আর ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে আমদানি করা গ্যাসের প্রায় অর্ধেক সরবরাহ করা যাচ্ছে না। এসব কারণে ভরা শীত মৌসুমেও তেল-চালিত কেন্দ্রগুলো উৎপাদনে রেখেছে বিদ্যুৎ বিভাগ। ফলাফল, এবার কেবল বিদ্যুতে ভর্তুকির পরিমাণ বাড়বে অনেক, যা গেল বছর ছিল নয় হাজার কোটি টাকা। এসব যুক্তিতে দাম বাড়াতে চায় বিদ্যুৎ বিভাগও।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, যদিও পিডিবি’র আবেদন ফেরত পাঠিয়েছে বিইআরসি। তথ্য উপাত্তের ঘাটতি ছিল সেখানে। বুধবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত সে আবেদন করেনি তারা। তবে গ্যাসের দাম বাড়াতে পেট্রোবাংলার আবেদন আমলে নিয়েছে বিইআরসি।

২০২০ এর মার্চে সবশেষ বাড়ে বিদ্যুতের দাম। রাজনৈতিক বিবেচনায় না বাড়িয়ে মূল্য সমন্বয়ের একটা টেকসই ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মিজানুর রহমান বলেন, বিদ্যমান আইন অনুযায়ী বছরে তিনবার দাম বাড়াতে পারে বিইআরসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news