IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার
Home >> টপ নিউজ >> ধর্ম >> যেভাবে মৃতব্যক্তির অনুকূলে দোয়া কবুল হয়

যেভাবে মৃতব্যক্তির অনুকূলে দোয়া কবুল হয়

ধূমকেতু নিউজ ডেস্ক : এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কিছু হক বা অধিকার আছে। এর মধ্যে অন্যতম একটি হলো, কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। এটি নবিজীর সুন্নাতও বটে। জানাজায় যাওয়া, দাফন করতে গোরস্তানে উপস্থিত থাকা এবং ৪০ ব্যক্তির জানাজা পড়া সুন্নাত এবং মৃতব্যক্তির অনুকূলে দোয়া কবুল হওয়ার উপায়। হাদিসের ঘোষণা মৃতব্যক্তির জন্য যাদের দোয়া কবুল হয়; তাদের বৈশিষ্ট্য কী?

জানাজার নামাজ ফরজে কেফায়া। রুকু-সেজদাবিহীন এ নামাজ মৃত ব্যক্তির সওয়াব বর্ধন এবং সুপারিশ। জানাজায় লোক সংখ্যা বেশি হওয়া মুস্তাহাব আর শিরকমুক্ত ঈমানের অধিকারী ৪০ ব্যক্তি যার জানাজায় উপস্থিত হয়; এসব জীবিতদের দোয়া মৃতব্যক্তির অনুকূলে কবুল হয়। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কুদায়দ অথবা উসকান নামক স্থানে তার একটি ছেলে মারা যান। তখন তিনি আমাকে বললেন, হে কুরায়ব! দেখ কিছু লোক একত্রিত হয়েছে কিনা? আমি বের হয়ে দেখলাম কিছু একত্রিত হয়েছে। আমি তাকে খবর দিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, বল তাদের সংখ্যা কি চল্লিশ হবে? বললাম, ‘হ্যাঁ’। তিনি বললেন, তাহলে লাশ বের করে নাও। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি-

‘কোনো মুসলিম মারা গেলে, তার জানাজায় যদি এমন ৪০ জন ব্যক্তি দাঁড়িয়ে যান; যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না; তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের (সব) প্রার্থনা কবুল করে নেন।’ (মুসলিম)

জানাজা এমন এক ইবাদত; যাতে মৃত-জীবিত উভয়ের জন্য বিশেষ উপকারি নামাজ। যারা এ নামাজে অংশগ্রহণ করে তাদের জন্য এক কেরাত সওয়াব নির্ধারিত। আর যারা দাফন পর্যন্ত মৃতব্যক্তিকে অনুসরণ করে পেছনে পেছনে যায়; তাদের জন্য দুই কেরাত সওয়াব নির্ধারিত। পক্ষান্তরে মৃতব্যক্তির জানাজায় ৪০ জন ঈমানদার ব্যক্তি উপস্থিত হয়ে তার জন্য যে দোয়া করবে; আল্লাহ তাআলা মৃতব্যক্তির জন্য তাদের দোয়া কবুল করে নেবেন।

সুতরাং জীবিতদের উচিত মৃতব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া এবং দাফন পর্যন্ত অপেক্ষা করা। আবার মৃতব্যক্তির জানাজায় অধিক সংখ্যক লোক সমাগম হওয়াও কল্যাণের। কারণ জানাজায় ৪০ জন ঈমানদার ব্যক্তির অংশগ্রহণে তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের (সব) প্রার্থনা কবুল করে নেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাজা নামাজ আদায় করার তাওফিক দান করুন। দাফন পর্যন্ত অবস্থান করার তাওফিক দান করুন। মৃতব্যক্তির জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031