IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়া নিয়ে পাকিস্তানের কাছে যে অনুরোধ ২২ দেশের

রাশিয়া নিয়ে পাকিস্তানের কাছে যে অনুরোধ ২২ দেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানে অবস্থিত বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূত পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন জাতিসংঘে সাধারণ অধিবেশনে রাশিয়ার উপর আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়।

গত সপ্তাহে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখন মস্কোতে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সময় পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায়। কিন্তু রাশিয়াকে নিয়ে কোনো সমালোচনা করেনি দেশটি।

২২টি দেশের কূটনীতিকরা একটি যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলে, ইসলামিক রিপাবলিক পাকিস্তানে অবস্থিত মিশনগুলোর প্রধান হিসেবে, আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি রাশিয়ার প্রতি নিন্দা জানাতে আমাদের সঙ্গে যোগ দিন।

যে ২২টি দেশের রাষ্ট্রদূত পাকিস্তানকে এ আহ্বান জানিয়েছে সে দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ব্রিটেন।

১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ এ সপ্তাহে রাশিয়ার উপর নিন্দা প্রস্তাব আনবে। এটি অনেকটা নিরাপত্তা পরিষদে তোলা ভোটের মতো।

গত সপ্তাহের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কিন্তু সেখানে ভেটো দেয় রাশিয়া।

এদিকে নিন্দা প্রস্তাব গৃহীত হতে হলে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে।

সূত্র: আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31