IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। অন্যদিকে সিউলের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। এমন পরিস্থিতির মধ্যেই উত্তর কোরিয়া সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সাংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ক্ষেপণাস্ত্রটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় (৩৪০ মাইল) ও ৩০০ কিলোমিটার দূরত্বে (১৭০ মাইল) নিক্ষেপ করা হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি ও এটা একেবারেই অগ্রহণযোগ্য বলেও দাবি করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সুনান এলাকা থেকে পূর্ব সাগরে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

হাইপারসনিক থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। তবে এটিকে উপগ্রহ এর একটি উপাদান বলে দাবি করেছে উত্তর কোরিয়া। যদিও সিউল এটিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছে।

জানা গেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি এ বিষয়ে কোনো ধরনের আলোচনায়ও বসতে রাজি নয়।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো। এরই মধ্যে এ যু্দ্ধের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31