IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> জাতীয় >> পূরণ হতে পারে মন্ত্রিসভার ‘শূন্যস্থান’

পূরণ হতে পারে মন্ত্রিসভার ‘শূন্যস্থান’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরপর মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদল করে থাকেন সরকারপ্রধান। এ বছরের শুরুতেও খানিকটা রদবদল হয়েছিল। পরে আরও কিছুটা রদবদলের গুঞ্জন শোনা গেলেও করোনাভাইরাসের কারণে তা আর হয়নি। এখন রদবদল না হলেও ‘শূন্যস্থান’ পূরণ হতে পারে বলে আভাস পাওয়া গেছে নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে।

মন্ত্রিসভার অন্তত তিনজন সদস্য জানান, বিগত দুই মেয়াদে সরকার পরিচালনাকালে একটা নির্দিষ্ট সময় পরপর মন্ত্রিসভায় কিছুটা রদবদল করাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কৌশল। মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মন্ত্রিসভায় একদফা রদবদলের গুঞ্জন চলছিল। তবে করোনাকালে লকডাউন ও বিশ্বব্যাপী উদ্ভূত পরিস্থিতির কারণে তা হয়নি।

মন্ত্রিসভার সদস্যত্রয় আরও জানান, করোনায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুর পর থেকেই সরকারের ভেতরে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত হওয়ায় এ বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলার সুযোগ নেই। তাই চলতি বছরেই রদবদল না হলেও ‘শূন্যস্থান’ পূরণ হতে পারে বলে মনে করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী যে কোনো সময় নিয়োগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে রেখেছেন তিনি। দু’একটি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী পরিবর্তনের কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা নেই।

করোনাকালে আলোচনায় থাকা একটি মন্ত্রণালয়ে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সমালোচনার মুখোমুখি হলেও উদ্ভূত পরিস্থিতি আপাতদৃষ্টিতে মোকাবিলা করতে সক্ষম হয়েছেন ওই মন্ত্রী। তাই ওই মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের গুঞ্জন থাকলেও সহসাই পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এরপর ২০১৯ সালের ১২ জুলাই স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ইমরান আহমদকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী এবং সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

এ বছরের ১৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেশ কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন করা হয়। ওই সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে দায়িত্ব দেয়া হয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31