IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> বিনোদন >> চড়ের ভয়ে হেলমেট পরে মঞ্চে

চড়ের ভয়ে হেলমেট পরে মঞ্চে

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সঞ্চালক ক্রিস রককে উইল স্মিথের চড়-কাণ্ড নিয়ে কম শোরগোল হয়নি। যার রেশ পাওয়া গেল গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসরেও।

অস্কারের মঞ্চের সে ঘটনার প্রতীকী প্রতিবাদ স্বরুপ এদিন উপস্থাপক নাটে বারগাটজে ডনস মঞ্চে আসেন হেলমেট পড়ে। খবর ডেইলি মেইলের।

অনুষ্ঠান শুরুর আগেই স্মিথকে খোঁচা দিয়ে লেভার বার্টন হঠাৎ ঘোষণা দেন, ‘এখন আমি আপনাদের সতর্ক করতে চাই, কারণ, এবার যিনি মঞ্চে আসছেন, তিনি একজন কমেডিয়ান।

নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কী বলতে চাইছি। সবাইকে সতর্ক করে বলছি, নিজের আসনেই বসে থাকবেন এবং নিজের হাত সামলে রাখবেন।’ তার এমন রসিকায় তাল দেন নাটে বারগাটজেও। তিনি ক্রিস রকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে বলেন, ‘কমেডিয়ানদের এখন থেকে অ্যাওয়ার্ড শোগুলোতে হেলমেট পরে কৌতুক করতে হবে।’

উল্লেখ্য, হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে কৌতুক করায় উইল স্মিথ উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন। মূলত শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। এই বিষয়টি নিয়ে কৌতুক করেন ক্রিস রক।

১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এ জন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31