IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> শরীর সুস্থ রাখতে কতটুক লবন খাবেন

শরীর সুস্থ রাখতে কতটুক লবন খাবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : লবন ছাড়া সব খাবারই বিস্বাদ। রান্নাতে ঠিক মতো লবন না হলে অনেকেই পাতে কাঁচা লবন খান। এই ভাবে সারা দিনে কতটা লবন বা সো়ডিয়াম শরীর প্রবেশ করে তার হিসাব থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মতে, প্রতি দিনের খাবারে লবনের মাত্রা সামান্য বেশি হলেও তা শরীরের জন্য ক্ষতিকর। হৃদ্‌যন্ত্র ভাল রাখতে লবন একেবারেই এড়িয়ে চলা প্রয়োজন। লবন উচ্চ রক্তচাপের সমস্যা বৃদ্ধি করে। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর মতে প্রতি দিন সর্বোচ্চ ১৫,০০ মিলিগ্রাম পর্যন্ত লবন খাওয়া যেতে পারে। শরীরে পানি ধরে রাখা লবনের বিশেষ বৈশিষ্ট্য। তবে লবনের পরিমাণ বেড়ে গেল শরীরে অতিরিক্ত পানি জমে যায়। কাঁচা লবন মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষকে প্রভাবিত করে। এর প্রভাবে কোলন ক্যানসার ও পাকস্থলীর ক্যানসারের মতো মারণরোগও বাসা বাঁধতে পারে শরীরে। শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ক্ষেত্রেও লবন মূল ভূমিকা পালন করে।

রান্না সুস্বাদু করে তুলতে লবন দিতেই হয়। তবে পরিমাণে অল্প দেয়া ভাল। রান্নার স্বাদ বাড়াতে লবন অল্প দিয়ে বদলে ব্যবহার করতে পারেন রসুন, ভিনিগার, বিভিন্ন মশলা। বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারেও লবনের স্বাদ পাবেন। তবে সেগুলি অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে।

কতটা লবন খাবেন?

একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রত্যেক দিন এক চা চামচ লবন পর্যন্ত লবন খেতে পারেন। প্রতিদিনের খাদ্যতালিকায় পাঁচ-ছ’গ্রাম লবনখাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে বিশেষত উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগলে কাঁচা লবন খাওয়া বন্ধ করতে হবে।

লবন খেলেও কোন বিষয়গুলি খেয়াল রাখবেন?

১) মাখন, চিজ, পাউরুটি ইত্যাদি খাবারে লবন থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় এই জাতীয় খাবারগুলি থাকলে অন্য খাবারে লবনের পরিমাণ সম্পর্কে সচেতন হতে হবে।

২) বাজারচলতি প্যাকেটজাত খাবার যেমন চিপ্‌স, সসেজ, সসেও লবন থাকে। এই ধরনের খাবার খাওয়ার বিষযে সচেতন হওয়া প্রয়োজন।

৩) ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজ অনেকেই শরীরচর্চা করেন। ঘাম ঝরান। ঘামের মধ্যে দিয়ে শরীর থেকে লবন বেরিয়ে যায়। তারা পুষ্টিবিদের পরামর্শ মতো খাবারে লবনের পরিমাণ ঠিক করুন। শরীরে সোডিয়ামের ভারসাম্য ঠিক রাখতে অল্প লবন প্রয়োজন। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31