IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মারিউপোলের দখল নিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া

মারিউপোলের দখল নিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ প্রান্ত কব্জা করতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া৷ প্রেসিডেন্ট জেলেনস্কি মোকাবিলা চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন৷ তিনি ভারি অস্ত্র ও আরও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন৷

বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির খারকিভ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ জন। মাইকোলাইভ শহরেও ক্রমাগত রকেট হামলা চলছে।

হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে বাজছে যুদ্ধের সাইরেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া মারিউপোলকে একেবারে মাটির সাথে গুড়িয়ে দিতে চায়। শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই। রাশিয়া শহরটিতে প্রবেশ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলছেন।

রাশিয়া তাদের ‘নিশ্চিহ্ন’ করে দেবার হুমকি সত্ত্বেও নিজস্ব অবস্থানে অটল রয়েছে সৈন্যরা৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহিরাগতদের মোকাবিলার পথই বেছে নিয়েছেন৷

তিনি মারিউপোলের সুরক্ষার জন্য সব রকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন৷ সে জন্য অবিলম্বে ভারি অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন জেলেনস্কি৷

তিনি বলেন, প্রতিবার সরবরাহে বিলম্ব হলেই রাশিয়া সেটাকে ইউক্রেনের মানুষের প্রাণহানির অনুমতি হিসেবে দেখছে৷

দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণে মারিউপোল শহরে রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছেন তিনি৷ সেইসঙ্গে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহার সত্ত্বেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31