ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীতে মা ও তার দুই ছেলে-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৮টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।
বিষয়টি নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
স্থানীয়রা জানান, সকালে বেলাব উপজেলায় ওই বাড়িতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা লাশ দেখতে পান বিলকিস নামের এক মহিলা। এরপরই পুলিশে খবর দেয়া হয়। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ ছিলেন না।


