ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় ঘাতক স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছে স্ত্রী সাবিনা খাতুন (৩২)।
সোমবার রাতে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় সাবিনা খাতুন নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বাড়ির পাশে একটি ডোবায় চুল ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা, পুলিশ এসে ডোবা থেকে সাবিনা খাতুন নামে এক গৃহ বধুর লাশ উদ্ধার করে। লাশটির পেটে কাটা দেখতে পায় পুলিশ। পুলিশের সন্দেহ হলে স্বামী শিপন শেখ কে (৩৮) আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘাতক স্বামী শিপন শেখ স্ত্রীর সাথে বনিবনা না পরায় হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক কোল্ডিং এর সাথে ঘুমের ঔষধ খাওয়ায়া হাত পা বেধে স্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ভেসে জাতে না উঠে, সেই জন্য পেট কেটে বাড়ির পাশে ডোবায় ফেলিয়ে দেয়।
বুধবার (৬ জুলাই) দুপুরে আমিনপুর থানায় এক প্রেস বিফিংয়ের মাধ্যমে সুজানগর ও আমিনপুর থানার সাকেল রবিউল ইসলাম ঘটনার ৬ ঘন্টার মধ্যে স্ত্রী হত্যার রহস্য উদঘাটনের কথা জানান।


