IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় দম্পত্তির লাশ উদ্ধার

মান্দায় দম্পত্তির লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ডিঙি নৌকা থেকে দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে শিবনদ থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত স্বামী-স্ত্রী হলেন রায়হান আলী (২৪) ও তারাবানু (১৮)। প্রায় চার মাস আগে সম্পর্ক করে তাঁরা বিয়ে করেছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে সম্পর্কের টানাপোড়ন চলছিল। এ অবস্থায় আজ মঙ্গলবার সকালে শিবনদে মাছ ধরার একটি ডিঙিতে তাঁদের মরদেহ পাওয়া যায়।

মৃত রায়হান আলী উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ও তারাবানু পাশবর্তী শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে।

মেয়ে তারাবানুর বাবা ইস্কেন্দার আলী বলেন, সোমবার রাত ১১টা পর্যন্ত মেয়ে তারাবানু নিজ ঘরেই ছিল। সে কখন ঘর থেকে বাইরে চলে গেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। মঙ্গলবার শিবনদে একটি ডিঙি নৌকায় তাঁদের মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জ্যোতিন কুমার জানান, ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি নৌকায় তাঁদের মরদেহ দেখতে পান। পরে সংবাদ পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। মৃত স্বামী-স্ত্রী মান্দা এলাকার বাসিন্দা হলেও ঘটনাস্থল ছিল নিয়ামতপুর থানার মধ্যে। এ কারণে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31