IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পর্নোগ্রাফি মামলায় মহাদেবপুরে যুবক গ্রেফতার

পর্নোগ্রাফি মামলায় মহাদেবপুরে যুবক গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে এক তরুণীকে ব্লাকমেইল করে তার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোববার রাতে রাজু হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে ওই তরুণীর বোন বাদী হয়ে রাজু হোসেনকে একমাত্র আসামি করে রোববার সন্ধ্যায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাজু হোসেন উপজেলার খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মো. হায়দার আলী মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাদীর ছোট বোন নওগাঁ ডিগ্রি কলেজ থেকে ২০১৮ সালে মাস্টার্স পাশ করেন। নওগাঁ ডিগ্রি কলেজে লেখাপড়া চলাকালীন রাজু হোসেন বিভিন্ন প্রলোভনে তার বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সময় বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে কৌশলে তার মোবাইল ফোনে কিছু ছবি তোলে। এরপর থেকেই রাজু বিভিন্ন সময় ওই তরুণীকে কু-প্রস্তাব দিয়ে আসছে। তার এ কু-প্রস্তাবে সাড়া না দিলে রাজু ওই তরুণীর মোবাইলে ফোন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় ও তার প্রস্তাবে রাজি না হলে তার নগ্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরও রাজুর প্রস্তাবে রাজি না হলে ওই তরুণীর কিছু ছবি এডিট করে নগ্ন ছবি (স্থিরচিত্র) রাজুর ফেসবুক আইডিতে ছেড়ে দেয় এবং আবারও ফোনে হুমকি দিয়ে বলে এগুলো নমুনা হিসেবে পাঠালাম ‘তুই যদি আমার কথায় রাজি না হস তাহলে আরও নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিব।’

এরপর গত প্রায় ১৫ দিন আগে থেকে ওই তরুণীর ছোট ভাইয়ের মোবাইলে ফোন করে বিভিন্ন প্রকার হুমকি ও ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন নগ্ন ছবি পাঠাতে থাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিনুল ইসলাম জানান, রাতে মামলা দায়েরের পরপরই সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নওহাটা মোড় থেকে রাজু হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, তৈরি করা কিছু পর্ণ ছবি উদ্ধার করা হয়।

ওই তরুণীর বোন বলেন, আমার বোন মাষ্টার্স পাশ করার পর চাকরীর সন্ধান করছে। তাকে বখাটে রাজু বারবার উত্যক্ত করে আসছিলো। সম্প্রতি তার বোনের ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে তাকে ব্ল্যাক মেইল করার চেষ্টা চালায়। এতে করে আমার বোন মানসিকভাবে ভেঙেপড়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত রাজুকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31