IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> জাতীয় >> ঢাকা-গৌহাটি বিমান ও বাস চলাচল আবার শুরু হচ্ছে

ঢাকা-গৌহাটি বিমান ও বাস চলাচল আবার শুরু হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর-পূর্ব ভারতের অন্যতম আকর্ষণীয় রাজ্য আসাম। এখানে ভূপেন হাজারিকার সমাধিক্ষেত্র থেকে শুরু করে আছে কামরূপের কামাখ্যা মন্দিরের মতো স্থাপনাও। রাজ্যটিতে ভ্রমণে বাংলাদেশের পর্যটকদের আগ্রহ থাকলেও যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ায় অনেকেই আসতে পারেন না। বিষয়টিকে মাথায় রেখে শিগগির ঢাকা থেকে গৌহাটি রুটে ফ্লাইট চলাচল ফের শুরু করা হচ্ছে। একই সঙ্গে চালু হচ্ছে গৌহাটি-শিলং-ডাউকি-সিলেট-ঢাকা রুটে বাস চলাচলও।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় আসামের গৌহাটিতে রাজ্যের অতিথি ভবন ‘কইনাধারা’য় সফররত বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা।

তিনি বলেন, “ঢাকা-গৌহাটি রুটে আগামী তিন মাসের মধ্যে আমরা নিয়মিত ফ্লাইট চালু করবো। করোনা মহামারির আগে গৌহাটি-শিলং-সিলেট হয়ে ঢাকা পর্যন্ত আমাদের বাস চলতো। করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। এখন আবার এটি চালুর জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি। আশা করছি এই রুটে বাস সার্ভিসও দ্রুত চালু হয়ে যাবে।”

হিমন্ত বিশ্বশর্মা বলেন, “আমি মনে করি, বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশের নৌপথের কল্যাণে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে পণ্য (আসামে) আমদানির চুক্তিও আছে। আমরা উভয়পক্ষের জন্য লাভজনক এমন অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে আরও জোর দিচ্ছি।”

এর আগে, মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, আসামসহ ভারতের মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে, কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এমনকি প্রাণও দিয়েছে মুক্তিযুদ্ধে। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক এমনই রক্তের অক্ষরে লেখা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ নেতৃত্বে এই সম্পর্ক আরও অনন্য উচ্চতায় পৌঁছেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news