ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলা থানার নজিপুর বাজার হতে শুক্রবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে পত্নীতলা থানার ৪২ নং মামলার দীর্ঘদিনের পলাতক আসামী রকি (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জেলার কাঞ্চন দক্ষিণপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে রকিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এএসএম আরিফুজ্জামান জিন্নাহ পুলিশ পরিদর্শক (নিঃ) বাংলাদেশ পুলিশ, সিআইডি কার্যালয় নওগাঁয় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


