IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘এক জীবনে অনেক প্রাপ্তি’

‘এক জীবনে অনেক প্রাপ্তি’


ধূমকেতু নিউজ ডেস্ক : জিনিয়া জাফরিন লুইপা, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। সঙ্গীতে সিদ্ধহস্ত হয়েই নিজেকে গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছিলেন বগুড়ার এই মেয়ে। চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদও পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু রুনা লায়লা’র গাওয়া ‘দেবদাস’ সিনেমার ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গান দিয়ে তিনি একই প্রতিযোগিতায় ফিরে আসেন। যেন এটাই ছিলো লুইপা’র ইউটার্ন। এরপর থেকে আজ অবধি সাফল্য, প্রাপ্তি, অর্জনের গল্প।

উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানটি গেয়েছেন তিনি। গানটি লিখেছেন কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশের সিনেমার রাজকুমার সুপারস্টার শাকিব খানের সাথেও মঞ্চে গান গেয়েছেন তিনি। বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি গাওয়ার মধ্য দিয়ে মূলত আলোচনায় আসেন লুইপা। পাশাপাশি গান বাংলায় প্রকাশিত তার কন্ঠের নজরুল সঙ্গীত ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ গানটি দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নেন। নিজের মৌলিক গান ‘জেন্টলম্যান’ও যেন তার চলার পথকে আরো মসৃণ করে দেয়।

চলতি বছরের শুরুতে ‘টিএম রেকর্ডস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় কৌশিক হোসেইন তাপসের লেখা, সুর সঙ্গীতে ‘নাচ ময়ূরী নাচ’ গানটি। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তবে এক বছর আগে ‘লুইপা অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে তার গাওয়া ‘রঙ্গিলা হাওয়া’ গানটিও দারুণ আলোচনায় আসে। গানটি লিখেছেন এ মিজান, সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গেল জুলাইয়ে একই চ্যানেলে প্রকাশ পেলো লুইপা’র গাওয়া গান ‘হারিয়ে গেলাম’ গানটি।

তবে সম্প্রতি বাংলা সিনেমায় দর্শকের হলে হলে জোয়ার ফিরিয়ে নিয়ে আসা সিনেমা ‘পরাণ’-এ লুইপার প্রথম প্লে-ব্যাক অর্থাৎ ‘ধীরে ধীরে’ গানটিও শ্রোতাদের মন জয় করে নিচ্ছে। এই গানে তার সহশিল্পী ইমন চৌধুরী, যিনি গানটির সুর সঙ্গীত করেছেন। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, যিনি লুইপার প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’র সবগুলো গানের গীতিকার। অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আছে রুনা লায়লার গাওয়া লুইপার কাভার সং ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা’।

লুইপা’র স্বামী দেশের খ্যাতনামা মিউজিসিয়ান আলমগীর হোসেন, তাদের একমাত্র সন্তান পায়রা। পায়রা কিছুদিন আগেই তার স্কুল জীবন শুরু করেছে। এদিকে আজ লুইপা’র জন্মদিন। বাবা-মা, স্বামী, সন্তান, সহকর্মীদের সান্নিধ্যে এবং তার ভক্ত দর্শকের ভালোবাসায়, শুভেচ্ছায় দিনটি হয়ে উঠবে আনন্দের-এমনই প্রত্যাশা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31