IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> জানা-অজানা >> অটল ব্রিজের সাত অজানা তথ্য

অটল ব্রিজের সাত অজানা তথ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠিক যেন এক টুকরো রামধনু মাটিতে নেমে এসেছে। লাল-নীল-সবুজ-হলুদ নানা রঙের এক সেতু, শুধুমাত্রই পথচারীদের জন্য। আর এই চোখ ধাঁধানো সেতু দেখতে পাবেন ভারতের গুজরাটের আহমেদাবাদে, সবরমতী নদীর উপরে। সেতুর নাম ‘অটল ব্রিজ’।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিজের ছবি ট্যুইট করেছেন, ক্যাপশনে লেখা ‘দুর্দান্ত না!’ কিন্তু এই অটল ব্রিজের রয়েছে কিছু অজানা তথ্য।

১. ‘অটল ব্রিজ’ প্রকল্পটি ২১ মার্চ, ২০১৮ সালে সবরমতী রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছিল যার আনুমানিক বাজেট ৭৪ কোটি টাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বাজপেয়ীর নামানুসারে সেতুটির নামকরণ করা হয়। সেতুটির ছাদ জুড়ে এলিডি আলোর মেলা।

২. আহমেদাবাদে প্রত্যেকবছর টানা সাত দিন ধরে চলে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, ‘উত্তরণ’। এই উৎসবে বিভিন্ন দেশ থেকে আসা মানুষ বিভিন্ন নকশার ঘুড়ি নিয়ে হাজির হয়। এই ঘুড়ি উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিজের নকশা করা হয়। সেতুর ছাদের বিভিন্ন রং এই উৎসবের ইঙ্গিত দেয়। ব্রিজের রেলিংগুলি কাঁচ এবং স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি।

৩. ৩০০ মিটার দীর্ঘ সেতুটি ২,৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ ব্যবহার করে নির্মাণ করা হয়েছে।

৪. এই সেতুটি শুধুমাত্রই পথচারীদের ও সাইকেল আরোহীদের জন্য। কিন্তু ব্রিজে যানবাহন চলতে পারবে না।

৫. সেতুটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে টপ এবং ডাউন, উভয় ওয়াকওয়েই ব্যবহার করা যেতে পারে। ব্রিজের শেষে পশ্চিমদিকে ফুলের বাগান আছে।

৬. এই সেতুর নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছে। সূত্র অনুযায়ী এই প্রতিযোগিতায় মুম্বইয়ের STUP কনসালট্যান্ট জয়ী হয়।

৭. দূর থেকে এই ব্রিজটিকে বিশাল মাছের মতো দেখতে লাগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ