IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গয়েশ্বরের বাড়িতে হামলা, মির্জা ফখরুলের নিন্দা

গয়েশ্বরের বাড়িতে হামলা, মির্জা ফখরুলের নিন্দা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সোমবার রাতে পৌনে ৮ টায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহীনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বর্বরোচিত হামলা চালিয়ে গয়েশ্বরের বাড়িতে ভাঙচুর করে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে বলেই দেশব্যাপী সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের ওপর সহিংস আক্রমণ ও হামলা শুরু করেছে। গয়েশ্বর চন্দ্র রায় সত্য উচ্চারণে নির্ভিক বলেই তার কন্ঠরোধ করতে তার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন।

মির্জা ফখরুল বলেন, সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন সীমাহীন মাত্রায় পৌঁছেছে।
রাষ্ট্র পরিচালনায় নজীরবিহীন ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। শহর, গ্রামসহ দেশের জনপদের পর জনপদে এখন রক্তের হোলিখেলা চলছে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31