ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্পত্তি লিখে দিতে এক ছেলে তার বাবাকে পিটিয়ে জখম করেছে। শুক্রবার জেলার উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটেছে।
বাবাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে শনিবার অভিযুক্ত ছেলে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।
আব্দুল মান্নান (৩০) নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেল রাজু নাহা বলেন, ব্রাহ্মণপাড়ার নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল মান্নান সম্পত্তির জন্য তার বাবা আবদুল জলিলকে মারধর করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শনিবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মারধরকারী সন্তান মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


